প্রকাশিত: ২১/১০/২০১৯ ৯:৪২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য আলাদা ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসন থেকে নিয়োগ করা এ ম্যাজিস্ট্রেট শুধু রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক অভিযান পরিচালনা করবে,তাছাড়া ক্যাম্পে যারা ক্যাম্প ইনচার্জ রয়েছে তারাও অভিযান পরিচালনা করবে। তখন ক্যাম্পের যে সমস্যা গুলো রয়েছে তা থাকবেনা।
সোমবার সকাল ১১ টায় উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কমিটির সভাপতি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী উপরোক্ত করা গুলো বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,নবাগত সহকারী কমিশনার (ভুমি) আমিমুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, স্বাস্হ্য ও প প কর্মকর্তা ডাক্তার আব্দুল মান্নান,রাজাপালং ইউনিয়ন চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী,পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম,গফুর উদ্দিন চৌধুরী,জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী,রত্নাপালং ইউনিয়ন চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী,উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজি প্রমুখ।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...