প্রকাশিত: ১৭/১০/২০১৯ ২:২৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে রোহিঙ্গা নাগরিক পাঁচ নারী ও তিন পুরুষকে আটক করা হয়। তাদের দাবি তারা বেনাপোল যাচ্ছিলো

রাজবাড়ীর গোয়ালন্দে একটি যাত্রীবাহী বাস থেকে রোহিঙ্গা নাগরিক পাঁচ নারী ও তিন পুরুষকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার পদ্মার মোড় থেকে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনের বাস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, নুর কলেমা, মিনারা বেগম, জহুরা, খুসনামা বেগম, রাশিদা, রশিদ উল্লাহ, কামাল ও মীর জাফর।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ঈগল পরিহনের একটি বাসে তল্লাশি চালিয়ে রোহিঙ্গা নাগরিক পাঁচ নারী ও তিন পুরুষকে আটক করা হয়। তাদের দাবি তারা বেনাপোল যাচ্ছিল। আটকদের মধ্যে রশিদউল্লাহ কিছুটা বাংলা বলতে পারেন। তিনিই সবাইকে গাইড করছিলেন।

পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগ করা হয়েছে বলেও জানান ওসি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...