প্রকাশিত: ১৪/১০/২০১৯ ৫:১০ পিএম , আপডেট: ১৪/১০/২০১৯ ৫:৩৫ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফাতরার ঝিরিতে সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য় কেন্দ্রে জালভোট দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এসময় বিজিবি সদস্যদের গুলিতে একজন মারা গেছেন ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। ফাতরার ঝি‌রি ভোটকে‌ন্দ্রের প্রিজাই‌ডিং অ‌ফিসার এমদাদ উল্লাহ মো. উসমান এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বেলা ৩টার দিকে কিছু লোক ফাতরার ঝিরির একটি কেন্দ্রে জাল ভোট দিতে আসে। তারা আজমত আলী বুলু মেম্বা‌রের লোকজন বলে অভিযোগ ওঠে। এসময় অপর প্রার্থী বাবুল কা‌ন্তি তঞ্চঙ্গ্যার সমর্থকরা তাদের বাধা দেন। এ নিয়ে অনেক লোকজন সমবেত হয়ে হট্টগোল শুরু হয়। কেন্দ্রের বাইরে অনেক মানুষের হইচই দেখে দায়িত্বরত বিজিবি সদস্যরা গুলি চালান। এসময় গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। এই ঘটনার পর ওই কেন্দ্রের ভোট বন্ধ হয়ে গেছে।

নিহত ব্যক্তির নাম মং‌কিসা চাকমা। আহত হয়েছেন অংচাই মং মারমা।
ঘটনার সত্যতা স্বীকার ক‌রে ফাতরার ঝি‌রি ভোটকে‌ন্দ্রের প্রিজাই‌ডিং অ‌ফিসার এমদাদ উল্লাহ মো. উসমান ব‌লেন, ঘটনা‌টি কে‌ন্দ্রের বাই‌রে ঘ‌টে‌ছে।

উল্লেখ্য, পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়িতে ভোট চলছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...