প্রকাশিত: ১৩/১০/২০১৯ ২:৫০ পিএম

পবিত্র আল-কুরআনের একটি কপি নিয়ে প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠালো সংযুক্ত আরব আমিরাত। আটদিনের মহাকাশ সফর শেষে পৃথিবীতে পা রাখলেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারী হাজ্জাজ-আল মানসুরি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফর শেষে শনিবার তাকে আমিরাতে স্বাগত জানানো হয়।

রাজধানী আবু ধাবিতে বিমানবন্দরে হাজ্জাজ আল মানসুরিকে স্বাগত জানান আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বিমানবন্দরে হাজ্জাজ আল মানসুরিকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। সে সময় দু’পাশে লাইন ধরে নারী, পুরুষ, শিশুরা দেশের প্রথম নভোচারীকে এক পলক দেখার জন্য ভিড় জমান। এই ভ্রমণে হাজ্জাজ আল মানসুরির সঙ্গে ছিলেন তার সহকর্মী সুলতান আল নিয়াদি।

শিশুরা ফুলের তোড়া নিয়ে মানসুরির কাছে দৌঁড়ে গেছে এবং তাকে জড়িয়ে ধরেছে। আর কিছু মানুষকে সে সময় ঐতিহ্যবাহী ইয়োলা নাচে অংশ নিতে দেখা গেছে। যদিও মানসুরির এই মিশন খুব অল্প সময়ের, মাত্র আট দিনের। তবে এটা আমিরাতের জন্য অনেক বড় গর্বের বিষয়। ২০২১ সালের মধ্যে মঙ্গলগ্রহে মনুষ্যবিহীন যান পাঠানোর পরিকল্পনা রয়েছে আরব আমিরাতের।

পিবিএ

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer