প্রকাশিত: ০৩/১০/২০১৯ ৯:৪৫ পিএম

শফিক আজাদ:: ::
উখিয়ায় হালনাগাদ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে এসে তিনজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়েছে। পরে রাতে তিন রোহিঙ্গাকে এক মাস করে জেল দেয় ভ্রাম্যমাণ আদালত।

উখিয়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোঃ বেদারুল ইসলাম জানান, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের তথ্য সংগৃহীত ও যাচাইকৃত নাগরিকের ভোটার অর্ন্তভূক্তির দিন ছিল বৃহস্পতিবার। এসময় বিকেলে ছবি তুলতে আসা উক্ত ইউনিয়নের ডেইল পাড়া গ্রামের আবদুল হামিদ (৩২), নুর হোসেন (২৮) ও মুর্শিদা আকতার (২৫) কে সন্দেহ হলে উখিয়া নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ ইসা ও মোঃ সোহেল জিজ্ঞাসাবাদ করে। এসময় তারা রোহিঙ্গা বলে স্বীকার করে। এরপর তিনজনকে বুথ থেকে পুলিশের মাধ্যমে আটক করা হয়।

উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন, আটক রোহিঙ্গারা নিজেরা স্বীকারোক্তি দিয়েছে তারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তারা স্থানীয় জনৈক ব্যক্তিকে টাকার বিনিময়ে ভোটার হতে চেয়েছিল বলে জানায়। সংশ্লিষ্ট স্থানীয় ব্যক্তিকেও এব্যাপারে আইনের আওতায় আনার কাজ চলছে। এছাড়াও রোহিঙ্গাদের নামে ইস্যুকৃত জন্ম নিবন্ধন সনদ বাতিলের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে চিঠি দেয়া হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...