প্রকাশিত: ০৩/১০/২০১৯ ৪:৪৬ পিএম

শফিক আজাদ::
সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশে নিযুক্ত ও দায়িত্বপ্রাপ্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত ও তুরস্কসহ প্রায় ২০টি দেশের সামরিক উপদেষ্টারা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু কোনারপাড়া শূণ্যরেখার রোহিঙ্গা ক্যাম্প এবং ঘূমধুম সীমান্ত ব্রিজ পরিদর্শন করছেন। দুপুরে সাড়ে ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন।

বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপি এই সফরে তারা একাধিক রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে অনানুষ্ঠানিক আলোচনা, বিদেশী দাতা সংস্থাদের কার্যক্রম এবং শরণার্থী শিবির ব্যবস্থাপনার সাথে জড়িত বাংলাদেশী কর্তাব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশে আশ্রিত বলপূর্বক বাস্তচ্যুত মিয়ানমার নাগরিকদের বর্তমান অবস্থা, মিয়ানমারে ফেরত যারার বিষয়ে তাদের চিন্তাভাবনা ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্বন্ধে সম্যক ধারণা প্রদানের উদ্দেশ্যে এই পরিদর্শন করেন সামরিক উপদেষ্টরা।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer