প্রকাশিত: ০৩/১০/২০১৯ ৬:৫৫ এএম , আপডেট: ০৩/১০/২০১৯ ৬:৫৬ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার পালংখালী বাজারের পাশে কাভার্ড ভ্যান উল্টে গিয়ে যাত্রীবাহী একটি সিএনজি’কে চাপা দিলে ঘটনাস্থলে এককলেজ ছাত্রী নিহত ও ৩ জন আহত হয়। বুধবার ২ অক্টোবর রাত সোয়া ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে , নিহত ছাত্রী হুমাইরা নুর সাকি । সে কক্সবাজার সরকারী কলেজের দ্বাদশ (ব্যবসায় শিক্ষা) বর্ষের ছাত্রী । সে কক্সবাজার সরকারী কলেজ ছাত্রী হোস্টেলে থাকত । রাতে বাবার সাথে গ্রামের বাড়ী টেকনাফ যাচ্ছিল।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আবুল মনসুর উক্ত সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে উখিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে। কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।কাভার্ড ভ্যানের চাপা থেকে ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় জনসাধারণ জানিয়েছেন। উদ্ধারকৃত আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer