প্রকাশিত: ০১/১০/২০১৯ ১২:০৩ পিএম

আবদুল্লাহ আল আজিজ • উখিয়া নিউজ ডটকম :

উখিয়া উপজেলার থাইংখালী বাজারের পার্শ্বে তাজনিমার খোলা এলাকায় অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

সোমবার (৩০সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার তাজনিমার খোলা রাস্তার মাথায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন, বালুখালী রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১১ এর আওতাধীন ডি ২ শেড নং-৩১ এর মৃত মনসুরের ছেলে জহুর আলম (২০) ও টেকনাফের নয়াপাড়া মুছুনি এলাকার নুরুল আলমের ছেলে মঞ্জুরুল আলম (৪০)।

র‍্যাব ১৫ সিনিয়র সহকারী পরিচালক লেঃ (এক্স) পিপিএম, বিএন মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবর পেয়ে র‍্যাবের চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে । আটককৃত ইয়াবার বাজারমূল্য ৫লাখ টাকা।

আটক জুহুর ও মঞ্জুরুলকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (২০১৮) আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...