প্রকাশিত: ২৬/০৯/২০১৯ ৯:১৮ এএম , আপডেট: ২৬/০৯/২০১৯ ১০:০৯ এএম

উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নে পূর্ব রত্নাপালং গ্রামে একই পরিবারের জবাই করা ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলো-মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া, সখী বড়ুয়ার পুত্র বধু ও তার ২ নাতনী সহ ৪ জন। উখিয়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে লাশ ৪ টি উদ্ধার পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ গুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে উখিয়া থানা পুলিশ জানিয়েছেন। তবে হত্যাকান্ডের কোন কারণ এখনো পুলিশ বের করতে পারেননি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...