প্রকাশিত: ২৫/০৯/২০১৯ ৮:৩১ এএম , আপডেট: ২৫/০৯/২০১৯ ১১:০২ এএম

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের ঈদগাঁও থেকে দালালসহ ৬ রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর রাত পৌনে এগারোটার দিকে বাজারের ডিসি সড়কের বিমান মৌলবির মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক অভিযানে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ও এসে আই সঞ্জিত চন্দ্র নাথসহ সঙ্গীয় পুলিশরা অংশ নেন।

গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় বলে তাৎক্ষণিক জানা গেছে।

আটক দালাল শহিদুল্লাহ জালালাবাদ ইউনিয়নের পালাকাটার মুস্তাফিজুর রহমানের পুত্র।

উপস্থিত লোকজন জানান, সে মাদকাসক্ত। তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তদন্ত কেন্দ্রের নেয়া হচ্ছে।

এসআই সঞ্জীব চন্দ্রনাথ জানান, সম্ভবত পাচার অথবা অনৈতিক কাজে জড়িত করতে এসব রোহিঙ্গা নারীদের আনা হচ্ছিল।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...