প্রকাশিত: ২৪/০৯/২০১৯ ১:৪১ পিএম


বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে বস্তা ভর্তি টাকা পাওয়া গেছে। তবে টাকার নোটগুলো সবই কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা নিচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করতে।
মঙ্গলবার সকালে উপজেলার জালশুকা গ্রামের রাস্তার পাশে বস্তাগুলো পড়ে থাকতে দেখা যায়।

শাহজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সোমবার রাতে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকটি বস্তা ফেলে যাওয়া হয়। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা বস্তা খুলে বিপুল পরিমাণ ছেঁড়া টাকার নোট দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এগুলো কোনো ব্যক্তির ফেলে যাওয়া টাকা নয়। ছেঁড়া টাকাগুলো ব্যাংকের পরিত্যক্ত। নমুনাস্বরূপ কয়েক বস্তা টাকা থানায় নেয়া হয়েছে। যেহেতু টাকাগুলো কোনো কাজে আসবে না। স্থানীয়রা জ্বালানি হিসেবে ব্যবহার করতে কিছু টাকা নিয়ে গেছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...