প্রকাশিত: ১৭/০৯/২০১৯ ১২:৩৮ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রনেতা এডভোকেট ফরিদুল আলম। কক্সবাজার জেলা প্রশাসনের বিশ্বস্থ একটি সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এডভোকেট ফরিদুল আলম বর্তমান পিপি এডভোকেট মমতাজ আহমদের স্থলাভিষিক্ত হবেন। এডভোকেট ফরিদুল আলম এর আগে ২০০৯ সাল থেকে অতিরিক্ত দায়রা জজ আদালতে অতিরিক্ত পিপি’র দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ১৯৯৭ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টেরও তালিকাভূক্ত একজন আইনজীবী। কক্সবাজার শহরের থানার পেছনের রোডের বাসিন্দা ও উখিয়া উপজেলার মরহুম আমির হামজার পুত্র এডভোকেট ফরিদুল আলম বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে কক্সবাজার জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, কক্সবাজার সিটি কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে গভর্নিং বডির সদস্য, কক্সবাজার প্রেসক্লাবের স্থায়ী সদস্য, কক্সবাজার জেলা স্কাউটের কমিশনার। তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক ছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...