প্রকাশিত: ১৬/০৯/২০১৯ ১:১৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের কাটা পাহাড় ও কবিতা চত্বর এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ দুইটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের একজন শহরের বাহারছড়া এলাকার রিফাত (২৫) ও অপরজনের নাম পরিচয় জানা যায়নি।

দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার। তিনি বলেন, ‘হয়তো ভোরের দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...