প্রকাশিত: ১২/০৯/২০১৯ ১০:০৮ এএম

নিজস্ব প্রতিবেদক::
গত কয়েক দিনের ক্রমাগত প্রবল বর্ষণে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড় ধ্বসের ঘটনায় বেশ কিছু ক্ষয় ক্ষতি হয়েছে। সমন্বিত পরিকল্পনা এবং সুষ্ঠু উদ্ধার পরিকল্পনা থাকলে ক্ষয়ক্ষতি অনেকাংশেই কমানো সম্ভব।

আর তাই আজ সারাদিন ব্যাপী রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের ৭টি সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে রোহিঙ্গা নারী ও পুরুষ স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পাহাড় ধ্বস এবং দূর্যোগ মোকাবেলার উপর- সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার শুরুতে প্রত্যেক সেনাক্যাম্প কমান্ডার (অফিসার) অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করেন ও অংশগ্রহণকারীদের সেনা সদস্যদের অংশগ্রহণে একটি মহড়া করে দেখানো হয়। পরবর্তীতে রোহিঙ্গা নারী ও পুরুষ স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে হাতে-কলমে মহড়ার অনুশীলন করানো হয়। উক্ত মহড়ায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামাদি ব্যবহার ও সুষ্ঠুভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার উপরে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আজকের পরিচালিত এ মহড়ায় সর্বমোট ২০০০ রোহিঙ্গা স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। আগামী ৫ দিনে আরো বেশ কয়েকটি অনুশীলনের মাধ্যমে প্রায় ১০ হাজার রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের পারদর্শী করে তোলার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় সেনাবাহিনীর নেতৃত্বে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...