প্রকাশিত: ১০/০৯/২০১৯ ১০:৫৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার বালুখালী বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের সামনে থেকে সাত হাজার নয়শত নব্বই পিস ইয়াবা সহ এক রোহিঙ্গাকে আটক করেছে নব গঠিত র‍্যাব পনের।

সোমবার বিকালে এ অভিযান চালানো হয়।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য ঊনচল্লিশ লক্ষ পচানব্বই হাজার টাকা বলে র‍্যাব জানিয়েছেন।

আটককৃত ব্যক্তি হলেন মোহাম্মদ আরিফ।সে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প দুই এর ডি ব্লকের আবদুল নাফের ছেলে।

সোমবার সন্ধ্যায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু পূর্বক আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব পনের সহকারী পুলিশ সুপার মো:মাহমুদুল হাসান মামুন স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...