লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল
কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

উখিয়া নিউজ ডটকম::
সামগ্রিক কর্মদক্ষতা মুল্যায়নে শুদ্ধাচার পুরস্কার পেলেন উখিয়ারর ইউএনও নিকারুজ্জামান চৌধুরী।এ ব্যাপারে যোগাযোগ করা হলে ইউএনও নিকারুজ্জামান চৌধুরী উখিয়া নিউজ ডটকমকে বলেন, কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন স্যার ও জেলা প্রশাসন পরিবারকে ধন্যবাদ, আমি চেষ্টা করেছি সরকারের একজন কর্মচারী হয়ে সর্বদা সরকারের বিধিবিধান মেনে কাজ করার। ২০১৭ সালের রোহিঙ্গা সমস্যার শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মানবিক সহায়তা কার্যক্রমে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট ছিলাম। রোহিঙ্গাদের ফলে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনসাধারণের জীবনমান উন্নয়নে প্রতিটি ফোরামে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এ পুরস্কার উপজেলা প্রশাসনের সকল কর্মচারীর। নিজের দায়িত্ব পালনের এ স্বীকৃতি সামনের জীবনের পাথেয় হয়ে থাকবে।
পাঠকের মতামত