প্রকাশিত: ০৪/০৯/২০১৯ ৪:৫৮ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রোহিঙ্গা শরনার্থী শিবিরে কর্মরত বেসরকারি সংস্থা (এনজিও) আদ্রা এবং আল-মারকাজুল এর সমস্ত কার্যক্রম কক্সবাজার জেলায় বন্ধ করে দেয়া হয়েছে। এনজিও ব্যুরো থেকে বুধবার ৪ সেপ্টেম্বর এ আদেশ জারী করা হয়। কক্সবাজার জেলা প্রশাসনের এনজিও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার (উপসচিব) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদ্রা ও আল-মারকাজুল নামক এনজিও দুটি’র সমস্ত কার্যক্রম কক্সবাজার এলাকায় নিষিদ্ধ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসন বিরোধী তৎপরতায় জড়িত থাকা, গত ২৫ আগস্ট অনুষ্ঠিত রোহিঙ্গা শরনার্থী সমাবেশে আর্থিক সহায়তা, টি-শার্ট সরবরাহ দেয়া সহ আরো কিছু অভিযোগ প্রাথমিকভাবে তদন্তে প্রমানিত হওয়ায় এনজিও ব্যুরো এ আদেশ দিয়েছে। এডিসি (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার (উপসচিব) আরো জানান, এনজিও দু’টির কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজার জেলা থেকে তাদের সব প্রকল্প গুটিয়ে ফেলার জন্য ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer