প্রকাশিত: ০২/০৯/২০১৯ ৯:০৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া উপজেলায় জোর পূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের ৩১ টি ক্যাম্পের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার কল্পে সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের নেতৃত্বে

বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার এর সমন্বয়ে যৌথ বাহিনীর টহল দল দিনে ও রাতে তাদের টহল কার্যক্রম জোরদার করেছে। সম্প্রতি নয়াপাড়ার জাদিমুরা এলাকার রোহিঙ্গা সন্ত্রাসী নূর মোহাম্মদ সহ বেশ কিছু চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য যে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও সকল চেকপোষ্টে তল্লাশি কার্যক্রম বৃদ্ধির ফলে টেকনাফ ও উখিয়া এলাকার সাধারণ জনসাধারণ ও সাধারণ রোহিঙ্গারা স্বস্তি প্রকাশ করেছেন। ক্যাম্পের সার্বিক আইন-শৃংখলার মান স্বাভাবিক রয়েছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...