বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১২/০১/২০২৬ ১২:১০ পিএম

উখিয়া উপজেলার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, ফরিদুল আলম ভুট্টু প্রকাশ ‘ডাকাত ভুট্টো’ দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, মারধর, হুমকি, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। মধ্যম নিদানিয়ার মৃত সিরাজ মিয়ার পুত্র ভুট্টো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় ১৭ বছর ধরে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে জোরজবরদস্তির মাধ্যমে বহু মানুষের জমিজমা দখল করে নেয় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তার হাত ধরেই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি নিয়ন্ত্রিত হতো এবং জমি দখলের কৌশলের কারণেই সে এলাকায় ‘ডাকাত ভুট্টো’ নামেই পরিচিতি পায়। উখিয়া থানার রেকর্ড অনুযায়ী তার বিরুদ্ধে ডাকাতিসহ ১০টিরও বেশি মামলা রয়েছে, তবে এত মামলার পরও দীর্ঘদিন ধরে সে ধরাছোঁয়ার বাইরে থাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী ছালামত উল্লাহ (৪৭) উখিয়া থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন সৌদি আরবে অবস্থান করলেও সম্প্রতি দেশে আসার পর তার মালিকানাধীন জমিতে শিশুদের বনভোজন আয়োজনকে কেন্দ্র করে গত ৩১ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে ভুট্টো ও তার সহযোগীরা ধারালো দা ও লাঠি নিয়ে সংঘবদ্ধভাবে অনধিকার প্রবেশ করে সাউন্ডবক্স ও প্যান্ডেল ভাঙচুরসহ খাবার নষ্ট করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং শিশুদের মারধর করে আহত করে। একই ঘটনার জের ধরে চলতি বছরের ২ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে নিদানিয়া চারমোড় এলাকায় ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে ছালামত উল্লাহর স্বজন সাইফুল ইসলামকে পথরোধ করে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ীভাবে মারধর করা হয়, এতে নারী-শিশুসহ অন্তত সাতজন আহত হন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এলাকাবাসীর দাবি, ভুট্টুর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হতো, ফলে দীর্ঘদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি। স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই তার উত্থান ঘটে এবং ওই সময় আওয়ামী লীগ নেতাদের শেল্টারে থেকেই সে এসব অপকর্ম নির্বিঘ্নে চালিয়ে যায়।

এলাকাবাসীর ভাষায়, একসময় পুরো নিদানিয়া এলাকায় আতঙ্কের আরেক নাম হয়ে ওঠে ভুট্টো, তার বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়ে সাধারণ মানুষ। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমবারের মতো মানুষ সাহস করে তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে এবং দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer