প্রকাশিত: ০২/০৯/২০১৯ ৩:০৬ পিএম

আবদুল্লাহ আল আজিজ, উখিয়া নিউজ ডটকম :

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ শাহ আলম (৩১) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

সোমবার (২ সেপ্টেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে কুতুপালং রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহ আলম কুতুপালং রোহিঙ্গা শিবিরের হাশেম মোল্লার ছেলে।

র‌্যাব-১৫, সিপিসি-১,টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. (এক্স) পিপিএম, বিএন মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা মজুদের খবর পেয়ে র‍্যাবের আভিযানিক দল কুতুপালং শরণার্থী রেজিষ্টার্ড ক্যাম্প-১ এর সি-ব্লকের এমআরসি নং-জেড-২৪২০, শেড নং-৫০, ৪নং রোমের বাসিন্দা হাশেম মোল্লার বাড়িতে অভিযান চালায়। এসময় বিক্রির জন্য মজুদ করা ১ হাজার পিস ইয়াবাসহ শাহ আলমকে আটক করা হয়।

আটক শাহ আলমকে ইয়াবাসহ থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মির্জা শাহেদ মাহতাব।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...