প্রকাশিত: ৩১/০৮/২০১৯ ৬:৪১ পিএম , আপডেট: ৩১/০৮/২০১৯ ৬:৪২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটককৃতের নাম, নূর আহম্মেদ (৩৬)।

কক্সবাজারের উখিয়ার পালংখালী গ্রামে তার বাড়ি। শনিবার (৩১ আগস্ট) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়েছে।

ইয়াবাসহ আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এএপি এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল।

তিনি জানান, সকাল ৯টার দিকে নূর আহম্মেদ বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তার আচরণে সন্দেহ হলে আর্মড পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরে এএপি সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার ৯৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ইয়াবার বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে সে জানায় বালুখালীর কালু নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে এবং ঢাকার রন্টি নামের এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার কথা ছিল।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...