প্রকাশিত: ২৪/০৮/২০১৯ ৮:৩৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
দেশি বিদেশি বিভিন্ন এনজিওর কাছ থেকে পাওয়া ত্রাণের লোভেই রোহিঙ্গারা বাংলাদেশ ছেড়ে মিয়ানমারে যেতে চাইছেন না বলে মনে করছেন কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা।

রোহিঙ্গাদের বিরুদ্ধে ত্রাণ বিক্রির অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি রোহিঙ্গারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বাংলাদেশে স্থায়ীভাবে থাকার অবস্থান শক্ত করে তুলছে।

টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখা যায়,আনুমানিক ২৫ বছর বয়সের রোহিঙ্গা যুবক গত ২ বছর ধরে বাংলাদেশে বাস করছেন। ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতনে মিয়ানমার থেকে পালিয়ে আসা হাজারও যুবকদের মাঝে তিনি একজন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দেহে শক্তি সামর্থের কমতি না থাকলেও তিনি এবং তার ৬ সদস্যের পরিবার পুরোটাই চলছে বিভিন্ন এনজিওর দেয়া ত্রাণের ওপর। তাই বলতে গেলে কোন কাজ করতে হচ্ছে না তাকে।

গত প্রায় ২ বছর ধরেই তালিকা করে প্রতি পরিবার প্রতি ১৫ দিন পর পর ৩০ কেজি চাল, ৩ কেজি তেল, ৮ কেজি ডালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস বিনামূল্যে রোহিঙ্গাদের দেয়া হচ্ছে। কোন কোন রোহিঙ্গা আবার এসব ত্রাণ নিয়ে ব্যবসাও করছে।

স্থানীয়দের অনেকেই মনে করছেন বিনামূল্যে পাওয়া এসব সুবিধার কারণেও অনেক রোহিঙ্গা নিজ দেশে ফিরতে চাইছেন না।

বিনামূল্যে পাওয়া ত্রাণের সাথে সাথে উখিয়া ও টেকনাফের স্থানীয় বাসিন্দাদের জীবিকা নির্বাহ করার অনেক মাধ্যমের উপরও রোহিঙ্গারা ভাগ বসাতে শুরু করেছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...