প্রকাশিত: ২১/০৮/২০১৯ ৯:১৫ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে নিয়োগ পেয়েছেন সাঈকা শাহাদাত (১৭২৮২)। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সংস্থাপন শাখা হতে মঙ্গলবার ২০ আগস্ট ০১৪.১৯.০১৬.১৯.৬৯৫ নম্বর স্মারকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রন্ঞ্জন সাহা কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাঈকা সাহাদাত সহ ৪ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে নিয়োগ ও বদলী করা হয়েছে।

পেকুয়া উপজেলার বর্তমান ইউএনও মাহবুবুল করিম’কে (১৬৬৪৬) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার ইউএনও হিসাবে একই প্রজ্ঞাপনে বদলী করা হয়েছে। পেকুয়া উপজেলার নতুন ইউএনও সাঈকা সাহাদাত বিসিএস (প্রশাসন) ৩১ তম ব্যাচের একজন মেধাবী সদস্য। পুরাতন ঢাকার সূত্রাপুর থানার বাসিন্দা ও কক্সবাজার জেলা পুলিশের উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে ২০১২ সালে জীবনসঙ্গি হিসাবে বেছে নেন। সাঈকা সাহাদাত পেকুয়া উপজেলার ইউএনও হিসাবে নিয়োগ পাওয়ার আগে ঢাকার শাহবাগে বিয়াম একাডেমিতে কর্মরত ছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...