প্রকাশিত: ১০/০৮/২০১৯ ৮:১৭ এএম

জসিম মাহমুদ,টেকনাফ::
ছয় দিন বন্ধ থাকার পর বঙ্গোপসাগর শান্ত হওয়ায় শুক্রবার থেকে আবার মিয়ানমার থেকে পশু আমদানি শুরু হয়েছে।টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর দিয়ে শুক্রবার এক দিনেই এসেছে ২ হাজার ৯৯৮টি গরু ও মহিষ। এর মধ্যে গরুর সংখ্যা ২ হাজার ৬২৮ ও মহিষের সংখ্যা ৩৭০টি।
সাগর উত্তাল ও বিপৎসংকেত বহাল থাকায় ৩ থেকে ৮ আগস্ট পর্যন্ত মিয়ানমার থেকে পশু আমদানি বন্ধ ছিল। এর আগে ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত মিয়ানমার থেকে ৫ হাজার ৪৯৬টি পশু আমদানি করা হয়েছিল।

শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহপরীর দ্বীপ করিডরে ১৮টি ট্রলারে করে মিয়ানমার থেকে ২ হাজার ৯৯৮টি গরু ও মহিষ এনেছেন ব্যবসায়ীরা। এর মধ্যে গরুর সংখ্যা ২ হাজার ৬২৮ ও মহিষের সংখ্যা ৩৭০টি।
পশু আমদানিকারক ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে আনা দুই থেকে সাড়ে তিন মণ ওজনের প্রতিটি গরু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৭০ হাজার টাকায়। একই ওজনের দেশি গরু কয়েক দিন আগে টেকনাফের বাজারে বিক্রি হয়েছে ৬৫ থেকে ৯০ হাজার টাকায়। মিয়ানমার থেকে গরু আসায় স্থানীয় লোকজন কম দামে গরু কিনতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

টেকনাফ শুল্ক বিভাগের কাস্টমস সুপার মো. ময়েজ উদ্দিন বলেন, ‘মিয়ানমার থেকে পশু আনার জন্য আমরা ব্যবসায়ীদের উৎসাহিত করছি। এত দিন সাগর উত্তাল থাকায় মিয়ানমার থেকে পশু আনা যায়নি। আজ শুক্রবার বিকেল পর্যন্ত বিপুল পরিমাণ পশুভর্তি ১৮টি কার্গো ট্রলার শাহপরীর দ্বীপ জেটিতে এসে নোঙর করেছে। পশুগুলো খালাস করার কাজ চলছে। এরই মধ্যে ১৪ লাখ ৯৯ হাজার টাকার রাজস্ব আদায় করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...