প্রকাশিত: ০৮/০৮/২০১৯ ৯:৪৪ এএম

ফেনীর মহিপালে বুধবার দুপুরে এক রোহিঙ্গাকে আটক করেছে জনশক্তি রফতানি অধিদফতর। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক আবদুর রহমান ওরফে আবদুল্লাহ পরশুরামের নোয়াপুরের মো. জাহানের ছেলে।

বুধবার দুপুরে ফেনীর মহিপালে জনশক্তি রপ্তানি অধিদপ্তরে ফিঙ্গার (আঙ্গুলের চাপ) দিতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ে ওই যুবক।

ফেনী জনশক্তি রফতানি অধিদফতরের সহকারী পরিচালক নিজাম উদ্দিন বলেন, বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট নিয়ে ফিঙ্গার প্রিন্ট দিতে আসেন আবদুর রহমান। এ সময় তার পরিচয় জিজ্ঞেস করলে তিনি বুঝতে পারেননি। পরে রোহিঙ্গা সন্দেহে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, আটক আবদুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালালের মাধ্যমে পাসপোর্ট বানানো ও সৌদি আরবের ভিসা কেনার কথা স্বীকার করেছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...