প্রকাশিত: ০৬/০৮/২০১৯ ১২:৩৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::
“পরিস্কার পরিছন্ন ঘরবাড়ী, ডেঙ্গুর বিস্তার রোধ করি” শ্লোগানে উখিয়া থানার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা মুলক র‍্যালি ও পথসভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্টিত র‍্যালিতে কমিনিউটি পুলিশ, গ্রাম পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র‍্যালি পরবর্তী উখিয়া থানার সামনে অনুষ্টিত পথসভায় সচেতনামুলক বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর, উখিয়া কমিনিউটি পুলিশিং এর সভাপতি নুরুল হুদা,সাধারন সম্পাদক শহীদুল্লা কায়সার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া থানার ওসি(তদন্ত) নুরুল ইসলাম, কমিনিউটি পুলিশিং এর নুরুল আবছার চৌধুরী,কপিল উদ্দিন, সরওয়ার কামাল পাশা সহ অন্যান্যরা।

সভায় বক্তরা,ডেঙ্গু প্রতিরোধ স্থানীয় জনগণকে সচেতন করার জন্য কমিনিউটি পুলিশিং এর সদস্য,গ্রাম পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের প্রতি আহবান জানান।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...
Single Page Footer