প্রকাশিত: ২৯/০৭/২০১৯ ১:১৩ পিএম , আপডেট: ২৯/০৭/২০১৯ ১:২৩ পিএম

শফিক আজাদ,উখিয়া:;
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চিতাখোলা নামক এলাকা থেকে জসিম উদ্দিন (৩৫) নামের ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের মৃতঃ নুর মোহাম্মদের ছেলে। সোমবার বেলা সাড়ে ১১টার স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য নুরুল হক জানান, লোকটি ৬/৭ মাস পুর্বে পালংখালী পশ্চিমপাড়া বনভূমির জায়গা বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছিল। কিন্তু এখানকার ভোটার নয়। তার কাছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্মাট কার্ড রয়েছে। তিনি বলেন, সে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোটার হলেও মূলতঃ পুরাতন রোহিঙ্গা। তবে তার বাড়ীতে অপরিচিত লোকজনের আনাগোনা ছিল বলে সে জানায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর জানান, একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। স্থানীয় লোকজনের তথ্য মতে জানা যায়, সে পশ্চিম পালংখালী মৃত নুর মোহাম্মদের ছেলে। তার শরীরে গুলি চিহ্ন রয়েছে। কিন্তু কি কারনে, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে নিহত জসিম ইয়াবা ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল বলে গ্রামবাসি জানিয়েছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...