প্রকাশিত: ২৯/০৭/২০১৯ ৯:১৭ এএম

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশের ন্যায় পর্যটন নগরী কক্সবাজারেও জাতীয় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হচ্ছে। ২৫ থেকে ৩১ জুলাই পর্যন্ত চলমান কর্মসূচীর ধারাবাহিকতায় রোববার বিকেল ৫টার দিকে কক্সবাজার পৌরসভার উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন মেয়র মুজিবুর রহমান। পৌরসভা কার্যালয় থেকে প্যানেল মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে জনসচেতনতামূলক ব্যানার-ফ্যাস্টুন হাতে এ প্রচারাভিযানে নামেন মেয়র। এসময় প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আকতার পাখি, কাউন্সিলর রাজ বিহারী দাশ, ওমর ছিদ্দিক লালু, ইয়াছমিন আক্তার, সচিব রাছেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম, সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, মেয়র পিএ রূপনাথ চৌধুরী নাচ্চু ও প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...