প্রকাশিত: ২২/০৭/২০১৯ ৬:২১ পিএম , আপডেট: ২২/০৭/২০১৯ ৭:১১ পিএম

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া ::
কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া উপজেলার বঙ্গমাতা মুজিব সরকারি মহিলা কলেজের পিছনে পাহাড়ের টিলায় বনবিভাগের জায়গায় বিশাল এলাকা গড়ে গড়ে উঠা অনুমোদনহীন জুস কারখানা আবিস্কার করেছে প্রশাসন। এ সময় কারখানার মালিক ব্রাম্ননবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শামশুল আলমকে আটক করা হয়।

সোমবার দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অনুমোদনহীন ভাবে ক্ষতিক্ষর ক্যামিক্যাল ও রং মিশিয়ে জুস তৈরীর এ কারখানাটি আবিস্কার করা হয়। কারখানাটিতে শামশুল আলম তার স্ত্রীসহ অন্যান্য বেশ কয়েকজনকে নিয়ে লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন ধরে এ কারখানাটি পরিচালনা করে আসছিল বলে জানা গেছে। তাকে সহায়তা দিয়ে যাচ্ছিল উখিয়া বাজারের খোরশেদ সওদাগর। বিভিন্ন নামে তার উৎপাদিত জুস উখিয়ার সদর, কোটবাজার ও কুতুপালংয়ে বাজারজাত করা হত বলে সে স্বীকার করে। পরে কারখানা থেকে বিপুল পরিমাণ জুস উদ্ধার করে ধ্বংস করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

https://www.facebook.com/ukhiyanewsdotcom/videos/351511162208493/

এ ব্যাপারে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম উখিয়া নিউজ ডটকমকে বলেন, ভেজাল -অনুমোদনহীন পণ্য তৈরী করে মজুদ ও বাজারজাত করার অপরাধে শামসুল আলমকে ভোক্তা অধিকার আইনে ২ মাসের কারাদণ্ড প্রধান করা হয়েছে এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের ভেজাল ও অনুমোদনহীন কোন কারখানার সন্ধান পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...