প্রকাশিত: ১৪/০৭/২০১৯ ৮:১০ এএম

দক্ষিণ চট্টগ্রামের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় সড়কের ওপর দিয়ে প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হওয়ায় বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। সড়কের উভয় পাশে আটকে গেছে শতাধিক যানবাহন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি জানিয়েছেন। আজ শনিবার বিকেল চারটা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়। জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকায় বন্যার পানিতে সড়ক তলিয়ে যায়। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী সাধারণ। পানি কমলেই আবার যান চলাচল শুরু হবে।

হাসিমপুরে আটকে পড়া এক স্কুলশিক্ষক বলেন, ‘চট্টগ্রাম থেকে কেরানীহাট এর উদ্দেশে বের হয় বাসে করে চন্দনাইশ হাসিমপুর এলাকায় পৌঁছালে পানির জন্য বাস আটকে যায়। বর্তমানে ওই স্থানে শতাধিক গাড়ি সড়কের পাশে আটকে আছে বলে জানান তিনি। দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘দোহাজারী দেওয়ানহাটের পর থেকে হাশিমপুর ইউনিয়নের বড় পাড়া পর্যন্ত নিচু এলাকা দিয়ে পানি প্রবাহিত হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সূত্র-এনটিভি

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...