প্রকাশিত: ১০/০৭/২০১৯ ৪:৩২ পিএম , আপডেট: ১০/০৭/২০১৯ ৪:৩২ পিএম

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করতে না পেরে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

বুধবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে নামতে না পেরে কক্সবাজারে অবতরণ করেছে। বৈরী আবহাওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. সাইদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অনুকূলে থাকলে বিকেলেই চট্টগ্রামের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...