প্রকাশিত: ০১/০৭/২০১৯ ৮:২৩ এএম

মুন্সীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন এক রোহিঙ্গা নারী। তার নাম বিবিজা (১৮)। রবিবার (৩০ জুন) বিকাল ৪টার দিকে ভুয়া কাগজপত্র নিয়ে মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসলে তাকে আটক করা হয়। মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, পাসপোর্ট করে দেওয়ার কথা বলে কামরুল নামের এক লোক বিবিজাকে নিয়ে আসে। তবে ওই ব্যক্তি পাসপোর্ট অফিস থেকেই পালিয়ে যায়। বর্তমানে রোহিঙ্গা ওই নারী থানা হেফাজতে রয়েছেন। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হালিমা খাতুন সন্দেহ করে চ্যালেঞ্জ করলে তার ভুয়া কাগজপত্র ধরা পড়ে।

পুলিশের জিজ্ঞাসাবাদে বিবিজা জানান, তিনি চট্টগ্রামের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। তার বাবার নাম তৈয়ুব তাহের।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...