প্রকাশিত: ২৫/০৬/২০১৯ ৫:০০ পিএম , আপডেট: ২৫/০৬/২০১৯ ৫:০১ পিএম

শফিক আজাদ::
স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, টেকসই উন্নয়নে সঠিক পরিকল্পনার বিকল্প নেই। ২০১৬ থেকে ২০৩০সাল পর্যন্ত মেয়াদের বৈশ্বিক এ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতিমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। মঙ্গলবার উখিয়া উপজেলা পরিষদ হলরুমে তিনি এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, এসডিজর ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রার প্রতিটি ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তবে এলাকা ভিত্তিক সমস‍্যাকে অধিকতর গুরুত্ব দিয়ে সূচক নির্ধারন করতে হবে।

মাওলানা জাফর আলমের কোরান তেওয়াত করেন, গীতা পাঠ করেন জোতি ভান্তে। অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধূরী।

উখিয়ার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ‍্যক্ষ হামিদুল হক চৌধুরী। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: আবদুল মান্নান, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম।

পরে উপস্থিত সকল পেশার লোকজনকে নিয়ে কক্সবাজার জেলা ম্যাজিষ্টেট (এডিএম) শাহজান আলী কর্মশালায় চালিয়ে যান। কর্মশালা শেষে প্রধান অতিথির অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এ সুশীল সমাজের লোকজন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer