প্রকাশিত: ২৫/০৬/২০১৯ ৯:৩১ এএম , আপডেট: ২৫/০৬/২০১৯ ১০:০০ এএম

উখিয়া নিউজ ডটকম::

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন মানবপাচারকারী নিহত হয়েছে।মঙ্গলবার ভোররাতে (২৫ জুন) টেকনাফ উপজেলার মহেশখালিয়াপাড়া নৌঘাটে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচার কাজে জড়িত বলে জানা যায়।বন্দুকযুদ্ধের পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ‘বন্দুকযুদ্ধে’র ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে পুলিশের দাবি। ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা হলেন, টেকনাফ উপজেলার নয়াপাড়াস্থ গোলাপাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে কুরবান আলী (৩০), টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকার আলী হোসেনের ছেলে আব্দুল কাদের (২৫) ও একই এলাকার সুলতান আহমদের ছেলে আব্দুর রহমান (৩০)।

এ ঘটনায় টেকনাফ থানার পুলিশের সহকারী উপ পরদির্শক (এএসআই) সায়েফ, কনস্টেবল মং এবং মো. শুককুর আহত হয়। আহতদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, রাতে ১৫জন রোহিঙ্গা পাচার মামলার আসামীদের ধরতে টেকনাফ উপজেলার মহেশখালিয়াপাড়া নৌঘাটে পৌঁছলে আগে থেকে অবস্থানরত অস্ত্রধারী একদল মানব পাচারকারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে মানবপাচারকারীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি এলজি (আগ্নেয়াস্ত্র), ১৫ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২০টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

এসময় তিনজন মানব পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer