প্রকাশিত: ২৩/০৬/২০১৯ ৪:১৫ পিএম
ছবি-প্রতীকী

হাসান তারেক মুকিম,রামু
রামুতে ছারপোকা ও মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এসময় অন্তত আরো ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা রামু ও সদর হাসপাতালে সিকিৎসাধীন রয়েছে। ২৩জুন রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রামু-মরিচ্যা সড়কের থোয়াঙ্গাকাটাস্থ পাইনবাগান এলাকায় এ সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহতদের একজন কচ্ছপিয়া ইউনিয়নের ছোট

ছবি-প্রতীকী
জামছড়ি এলাকার মৃত হাকিম মিয়ার পুত্র নুরুল ইসলাম(৭০),আরেকজন ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিন শ্রীকুল এলাকার মৃত অছিউর রহমানের পুত্র আবদুর রহমান(৫০)। তারা উভয় ছারপোকার যাত্রী বলে জানা গেছে। রামু থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীসুত্রে জানা জানা যায়, ২৩জুন রবিবার সকাল সাড়ে ৭টার দিকে চৌমুহনী স্টেশন থেকে মরিচ্যামুখি একটি ছারপোকা ও মরিচ্যা থেকে ছেড়ে আসা রামুমুখি একটি মিনি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই জন নিহত ও উভয় গাড়ির অন্তত ১৫জন যাত্রী মারাত্মকভাবে আহত হয় বলে জানান। রামু থানার এস আই সানাউল্লাহ সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় গাড়ি দুুইটি ধুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থলে ২জন নিহত ও ১৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধার পূর্বক রামু ও কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানান।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...