
উখিয়া নিউজ ডটকম::
একের পর এক অজুহাত সৃষ্টি করে বেশি ভাড়া আদায় করে নিচ্ছে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত ইজি বাইক টমটম রাস্তা নষ্ট , যানজট , রিজার্ভ ভাড়া আছে , গাড়ি খারাপ প্রভৃতি অজুহাতের কমতি নেই উখিয়া কক্সবাজার সড়কে বিশেষ করে সকাল ৭ টা থেকে ৯ টা ও বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত অধিক হারে চলে এ নৈরাজ্য । যত্রতত্র বৈধ কাগজপত্র বিহীন গাড়ি পার্কিং ও আনাড়ি চালকের দৌরাত্মে থাকলেও সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের নিরবতায় সড়কে শৃংখলা আসছে না বলে যাত্রীদের অভিযােগ । ৩২ টি রােহিঙ্গা ক্যাম্পের ২২ টির অবস্থান উখিয়ার কুতুপালং থেকে পালংখালী পর্যন্ত উখিয়া থেকে কুতুপালং পর্যন্ত সিএনজি ভাড়া জনপ্রতি ১০ টাকার স্থলে ১৫ – ২০ টাকা , বালুখালী পর্যন্ত ২০ টাকার স্থলে ৩০ – ৩৫ টাকা , থাইংখালী পর্যন্ত ৩০ টাকার স্থলে ৫০ টাকা ও পালংখালী পর্যন্ত ৪০ টাকার স্থলে ৬০ টাকা এবং উখিয়া থেকে ৩০ কিলােমিটার দূরত্বের কক্সবাজার পর্যন্ত ৬০ টাকার হলে ৯০ – ১০০ টাকা আদায় করছে । উল্লেখিত উখিয়া এলাকার অভ্যন্তরীণ দুরত্ব ৫ থেকে সর্বোচ্চ ১৫ কিলােমিটার । তাছাড়াও নিজের চলাচলের রাস্তায় বেশি যাত্রী দেখা মাত্রই সৃষ্টি হয় আরেকটি নতুন অযুহাত । এক রাস্তা সিএনজি যেতে চায় না অন্য রাস্তা দিয়ে রাস্তা যেতে কেউ কেউ আবার বেশি ভাড়া হাঁকেন । ৩০ টাকার ভাড়া মুহূর্তেই হয়ে যায় ৫০ ৮০ টাকা । উখিয়া থেকে কক্সবাজার আদালতে নিয়মিত যাত্রী অ্যাডভােকেট অনিল বড়ুয়া । সহ একাধিক যাত্রী অভিযােগ করে বলেন , সিএনজি চালিত অটোরিকশার । কোন নিয়ম কানুন বা নিয়ন্ত্রন না থাকায় দিন দিন এর চালকগন বেপরােয়া হয়ে যাচ্ছে । নানা অজুহাতে ইচ্ছা মতাে ভাড়া আদায় করে নিচ্ছে যা মূল | ভাড়ার দ্বিগুণ বা তিনগুণ । কোন প্রতিবাদ করলেই অটো শ্রমিকরা যাত্রীদের দিকে তেড়ে আসে । অস্বাভাবিকভাবে এই ভাড়া বৃদ্ধির ফলে যাত্রীরা গাড়ি চালকদের নিকট জিম্মি হয়ে পড়ছেন । অধিকাংশ সিএনজি অটোরিকশায় গাড়ীর বৈধ কাগজপত্র যেমন নেই তেমনি চালকদের একই অবস্থা ।প্রায় আনাড়ি চালকেরা গাড়ি চালানাের ফলে বেড়েছে দূর্ঘটনা । এসব অটো শ্রমিকরা গায়ে জোরে অনেকটা এসড়ক নিয়ন্ত্রণ করে যত্রতত্র গাড়ি পাকিং করে ফুটপাত দখল করে থাকায় সাধারণ পথচারী , ছাত্র ছাত্রীদের দূর্ভোগ পােহাতে হচ্ছে । এ সড়কের উল্লেখিত স্থানগুলােতে জনসাধারণের চলাচলের ফুটপাতে যত্রতত্র সিএনজি ও মহাসড়কে চলাচল অনুমােদন হীন টমটম পার্কিং করে অহেতুক যানজটের সৃষ্টি করা , পথচারীদের জনদূর্ভোগের কারণে হয়ে উঠছে । হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের অধীন শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশের উখিয়া ফাঁড়ির ইনচার্জের গাফেলতি ও জনৈক সাের্সকে দিয়ে দৈনিক বখরা আদায়ের অভিযােগ বিভিন্ন মহলের । এ সড়কে দীর্ঘদিন ধরে সিএনজি ও । টমটমের নৈরাজ্য চলে আসলেও হাইওয়ে পুলিশের কোন তৎপরতা দৃশ্যমান । নয় বলে যাত্রীদের অভিযােগ । উখিয়া ফাঁড়ির হাইওয়ে পুলিশ পরিদর্শক মােঃ মারােফ অবৈধ যানবাহন থেকে – টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন , অতিরিক্ত ভাড়া , যাত্রীদের হয়রানীর ব্যাপারে কোন অভিযােগ আমাদের কাছে আসেনি । আর অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের গাড়ী চালানাের ক্ষেত্রে আমি যেখানে যেভাবে পেয়েছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেছি এসময় তিনি চলাচলের অনুপযােগী গাড়ীর – ক্ষেত্রে লােকজন সচেতন না হলে করার কিছু নেই । কারণ গাড়ীতে উঠার আগে দেখেশােনে উঠতে হবে তবে এসব গাড়ীর ব্যাপারে আমরা সবসময় সজাগ রয়েছি ।

পাঠকের মতামত