প্রকাশিত: ২১/০৬/২০১৯ ১০:৫০ এএম

ইয়াবাসহ কারারক্ষি গ্রেফতারের পর এবার গোপনাঙ্গে বিশেষ কায়দায় কারাগারে ইয়াবা পাচারকালে গ্রেফতার হয়েছে রেজাউল করিম নামে এক হাজতি। তার শরীর তল্লাশী করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম কেন্দ্রিয় কারা কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার (২০ জুন) আদালতে হাজিরা শেষে কারাগারে প্রবেশের সময় শরীরের তল্লাশীকালে শরীরের বিশেষ অঙ্গে কৌশলে লুকানো ১শত পিস ইয়াবাসহ ধরা পড়ে।

হাজতি রেজাউল করিম নগরীর মধ্যম হালিশহর এলাকার মুন্সিবাড়ির মৃত জানে আলমের ছেলে বলে জানাগেছে।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসাইন বলেন, নিয়মিত মামলার হাজিরা দেয়ার জন্য রেজাউল করিমকে বৃহস্পতিবার বিকেলে আদালতে নেয়া হয়েছিল। আদালতে হাজিরা শেষে কারাগারে নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে তার শরীর তল্লাশি করে গোপনাঙ্গে বিশেষ কায়দায় পেঁছানো অবস্থায় ১ শত পিস ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদের আদালত থেকে ইয়াবা নিয়ে আসার কথা স্বীকার করে রেজাউল তবে কার কাছ থেকে ইয়াবাগুলো সে সংগ্রহ করেছে তার কোন জবাব এখনো সে জানাইনি। বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানান জেল সুপার।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...