প্রকাশিত: ০৩/০৬/২০১৯ ৩:৫১ এএম

নিউজ ডেস্ক ::
পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী মুফিজুর রহমানকে নিয়ে মাদক উদ্ধার অভিযানে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় ৩জন পুলিশ সদস্য আহত হলেও ঘটনাস্থল হতে অস্ত্র, ইয়াবা ও বুলেটসহ গুলিবিদ্ধ মুফিজকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করে।
জানা যায়, ৩জুন রাতের প্রথম প্রহরে পুলিশের হাতে আটক উপজেলার হোয়াইক্যং কাটাখালীর সাবেক মেম্বার গোলাম আকবরের পুত্র ও তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মুফিজুর রহমান প্রকাশ মফিজ (৪১) কে নিয়ে তার আস্তানায় মাদক উদ্ধার অভিযানে যায়। সেখানে গেলে মুফিজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এসময় হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই ওয়াহেদ,কনস্টেবল মনির হোসেন ও রুবেল মিয়া আহত হয়। পুলিশও সরকারী সম্পত্তি এবং আতœরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর হামলাকারীরা পিছু হঠলে ঘটনাস্থল তল্লাশী করে অস্ত্র, বুলেট ও ইয়াবা পাওয়া যায়। আহতদের দ্রæত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মুফিজকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়। কক্সবাজার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...