প্রকাশিত: ০২/০৬/২০১৯ ১০:৫৮ এএম

হাসান তারেক মুকিম, রামু:
রামুতে রোহিঙ্গা নারীকে নিয়ে অবৈধভাবে বসবাস করার অভিযোগে জাগির হোসেন (৩৫) নামের এক বাংলাদেশীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১ মে) বিকালে এ সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা।
সাজাপ্রাপ্ত জাগির হোসেন হলদিয়া ২নং ওয়ার্ড়ের হালুকিয়া এলাকার ছৈয়দুল্লাহর পুত্র।
রোহিঙ্গা নারী জানোয়ারা (ঝানু)কে শরণার্থী ক্যাম্পে পাঠানো হয়েছে। সে উখিয়ার মধুছড়া রোহিঙ্গা ক্যাম্পরে সি ব্লক (২৮-এস) এর বাসিন্দা মো. ইউনুচের মেয়ে।
স্থানীয়রা জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ কাউয়ারখোপ ইউনিয়নের পাহাড় পাড়া এলাকার হাকিম মিয়ার বাড়িতে স্বামী স্ত্রী সেজে অবৈধভাবে বসবাস করে আসছিল। পরে বিষটি স্থানীয়দের মাঝে জানাজানি হলে এলাকার জনসাধারন কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ ও রামু উপজেলায় কর্মরত এনএসআই মোঃ হানিফের শরণাপন্ন হয়। পরবর্তীতে ১ মে বিকাল ৩ টায় চেয়ারম্যান মোস্তাক আহমদ ও এনএসআই মোঃ হানিফ দম্পতিকে আটক করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হস্তান্তর করলে সাজা প্রদান করা হয়।
কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ ও এনএস আই হানিফ জানান, রোহিঙ্গা নারী জানোয়ারা তার পরিবারের সাথে বিগত ১৫ মাস পূর্বে বার্মা থেকে বাংলাদেশে আসে। তার পিতার নাম, মোঃ ইউনুচ। সে তার পরিবাবের সাথে উখিয়ার মধুছড়া রোহিঙ্গা ক্যাম্প সি ব্লক ২৮ এস বসবাস করত। বিয়ের প্রলোভন দেখিয়ে বাংলাদেশী নাগরিক জাগির হোসেন ক্যাম্প থেকে উক্ত মহিলাকে নিয়ে আসে। সে কাউয়ারখোপের বিভিন্ন ইটভাটায় পরিবহন শ্রমিকের কাজ করত বলে জানান।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer