
উখিয়া নিউজ ডটকম::
সন্ত্রাসী হামলার শিকার উখিয়ার কুতুপালং অনিবন্ধিত ক্যাম্প কিমিটির চেয়ারম্যান আবু ছিদ্দিক( ৫২) দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যু বরণ করেছে । বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুতুপালং ক্যাম্পে সে মারা যায় । ঘটনায় জড়িত রােহিঙ্গাদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন । জানা গেছে , গত ২০১৭ সালের জুন মাসে কুতুপালং অনিবন্ধিত ক্যাম্প কমিটির চেয়ারম্যান আবু ছিদ্দিককে ক্যাম্পের একদল রােহিঙ্গা সন্ত্রাসী | এলােপাতাড়ী ছুরিকাঘাত করে মৃত ভেবে ফেলে চলে যায় । অন্যান্য রােহিঙ্গারা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতাল পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন । সেখানে প্রায় ৬মাস চিকিৎসা শেষে ক্যাম্পে নিয়ে আসে । _ ্ঘরটনার পরপরই কুতুপালং ক্যাম্পের রােহিঙ্গা সন্ত্রাসী এবং আলেকিন গ্রুপের শীর্ষ নেতা সিরাজুল মােস্তাফা , নুর হােসেন , মইগ্যা মাে , সােন | লিী , ওসমানসহ আরাে কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তার স্ত্রী । সন্ত্রাসী হামলায় নিহত আবু ছিদ্দিকের স্ত্রী শামিলা বেগম ( ৪৫ ) জানান , আমার স্বামী রােহিঙ্গাদের বিচার – সালিস থেকে শুরু করে যাবতীয় কার্যক্রমে লিপ্ত ছিল । এছাড়াও সরকারি প্রশাসনের লােকজনের সাথে | তার একটি সুসম্পর্ক ছিল । কিন্তু তার মেনে নিতে পারছিলনা ক্যাম্পের কতিপয় সন্ত্রাসীরা । তারা বারবার হুমকি – ধমকি দিয়ে আসছিল আমার স্বামীকে । যার জের ধরে ২০১৭সালের জুন মাসে আমার স্বামীকে । সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে করে মৃত মনে করে ফেলে চলে যায় । পরে অন্যান্য রােহিঙ্গারা রক্তত্ব অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ । করেন । সেখানে দীর্ঘ ৬মাস চিকিৎসা করার পর টাকা পয়সার অভাব দেখা দিলে তাকে ক্যাম্পে নিয়ে আসি । ক্যাম্প দীর্ঘদিন মৃত্যু সাথে পাঞ্জা লড়ে বুধবার সকাল সাড়ে ৭টায় মারাযায় । সে ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান । উখিয়া থানার অফিসার ইনচার্জ মােঃ আবুল খায়ের বলেন , এ ঘটনায় একটি অভিযােগ দায়ের করা হয়েছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে । যাহা এখন নিয়মিত হত্যা মামলা হিসেবে রুজু হবে ।

পাঠকের মতামত