প্রকাশিত: ২২/০৫/২০১৯ ৩:২৯ পিএম , আপডেট: ২২/০৫/২০১৯ ৩:৩০ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ার সোনারপাড়া হেফজখানার দায়িত্বরত হাফেজের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীরকে জোর পূর্বক যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অনৈতিক কর্মকান্ড নিয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও মুসল্লিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকায় এ ঘটনাটি জানাজানি হলে জনগনের রোষানাল থেকে বাচঁতে অভিযুক্ত হাফেজ রেজাউল করিম পালিয়ে গেছে।
হেফজ খানা পরিচালনা কমিটির সভাপতি নুর হোসেন ও যৌন হয়রানির শিকার শিক্ষার্থীর অনেক অভিভাবকগন লম্পট হাফেজ রেজাউল করিমের অনৈতিক ঘটনায় জড়িত বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।অভিযুক্ত হাফেজ টেকনাফ সদর ইউনিয়নের রাজাছড়া গ্রামের ছৈয়দ আহমদ ছেলে বলে জানা গেছে।
খোজখবর নিয়ে জানা গেছে, উপজেলার জালিয়া পালং ইউনিয়নের দক্ষিণ পশ্চিম সোনার পাড়া জামে মসজিদ দারুল কোরআন হেফজ খানা ও এতিম খানায় গত ৩ বছর ধরে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন হাফেজ রেজাউল করিম। একই সাথে তিনি মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন।
অভিযোগে প্রকাশ, হেফজ খানায় পড়–য়া শিক্ষার্থীদেরকে নানা ধরণের যৌন হয়রানি করে আসছিল। এমনকি রাতে শিক্ষার্র্থীদেরকে জোর পূর্বক বলৎকার সহ অনৈতিক কর্মকান্ডে জড়িত হয়ে পড়ে লম্পট হাফেজ রেজাউল করিম।
স্থানীয় অভিভাবকরা জানান, গত বৃহস্পতির রাতে লম্পট হাফেজ এক শিশু শিক্ষার্থীকে (সংগতকারণে নাম গোপন রাখা হল) রুমে আটকিয়ে জোর পূর্বক বলৎকার করছিল। ওই সময় শিশুটি চিৎকার এবং কান্নাকান্নি শুরু করলে অন্যান্য শিক্ষার্থীরা ঘটনাটি দেখে ফেলে। এলকায় ঘটনাটি জানাজানি হলে জনগনের রোষানাল থেকে বাচঁতে ওই হাফেজ পালিয়ে যায়।
নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করে বলেন, লম্পট হাফেজ রেজাউল অনেক শিশু শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত অনুরুপ ভাবে জোর পূর্বক বলৎকার করে আসছিল। কেউ অসম্মতি জানালে ওই শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। এ ভয়ে কেউ এতদিন মুখ খুলেনি। লম্পট অভিযুক্ত হাফেজের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন গ্রাম বাসিরা।
এ ব্যপারে জানতে চাইলে, পশ্চিম সোনার পাড়া জামে মসজিদ দারুল কোরআন হেফজ খানা ও এতিম খানার সভাপতি নুর হোসেন জানান, শিশু বলৎকার ও যৌন হয়রানির ঘটনার পর থেকে অভিয্ক্তু হাফেজ রেজাউল করিম প্রতিষ্টানে ৭দিন ধরে অনুপস্থিত রয়েছে। মোবাইলে যোগাযোগ করলে এই হাফেজ তার অনৈতিক কর্মকান্ডের দোষ স্বীকার করে মাফ চান। তিনি আরও বলেন, দোষ স্বীকারকারী লম্পট হাফেজকে মসজিদ ও হেফজখানা থেকে চাকুরীচ্যুত করা হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...