প্রকাশিত: ১৮/০৫/২০১৯ ৭:৩৩ পিএম

আবদুল্লাহ আল আজিজ, উখিয়া নিউজ ডটকম

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্টান থেকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার ব্যস্ততম স্টেশন কোর্টবাজারের আল রশিদ কুলিং কর্ণারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও মুদির দোকান গুলোতে মূল্যতালিকা না টাঙানোর দায়ে ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে কামাল স্টোরকে ১০ হাজার, মাহবু স্টোরকে ১০ হাজার, আলমগীর স্টোরকে ৫ হাজার ও রামি স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নুরুল আলমসহ অন্যান্যরা।

এর সত্যতা নিশ্চিত করে স্যানেটারি ইন্সপেক্টর নুরুল আলম বলেন, রমজান মাসে বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...