প্রকাশিত: ১৪/০৫/২০১৯ ৩:২৬ এএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারের টেকনাফে ফের মালয়েশিয়াগামী নারী ও কিশোরীসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ মে) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হয়েছিলেন।

টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে উপকূল এলাকা দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি দিতে একদল লোক অবস্থান করছে। এমন গোপন খবরে তিনিসহ পুলিশের একটি দল বাহারছড়া বড় ডেইলের একটি বসত-বাড়ির পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালায়। এসময় এগারো রোহিঙ্গা নারী ও কিশোরীকে আটক করা হয়।

তারা হলেন, উখিয়া কুতুপালং ডি-ব্লকের নুর বেগম, শুকুরা খাতুন, সেতেরা, নুর ফাতেমা, কুতুপালংয়ের হামিদা খাতুন, ইয়াসমিন ফাতেমা, নুজুমা, জামতলীর মিনারা বেগম, কুসমিন, থাইংখালী সি-ব্লকের ছমিদা ও টেকনাফ মোচনী ক্যাম্পের জয়নাব বিবি।

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা ওই জায়গায় জড়ো হয়েছিলেন। আটক রোহিঙ্গারা মানব পাচার চক্রের খপ্পরে পড়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।

তিনি বলেন, মানব পাচারকারী চক্র পুনরায় রোহিঙ্গাদের টাগেট করে পাচারে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। মানব পাচারকারী চক্রকে ধরতে অভিযান চলছে। আটক রোহিঙ্গাদের পুলিশ ফাড়িতে রাখা হয়েছে। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিন্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য ১২ মে রাতে বাহারছড়া এলাকা হতে মালয়েশিয়াগামী ৬ জন নারী ও ২ জন পুরুষকে আটক করা হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...