প্রকাশিত: ১১/০৫/২০১৯ ৯:৪৭ এএম

বিশেষ প্রতিনিধি::
টেকনাফে দুদু মিয়া (৩৮) নামে এক মাদক কারবারীর কথিত “বন্দুকযুদ্ধে” নিহতের খবর পাওয়া গেছে।নিহত ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার সুলতান আহমদের ছেলে। শুক্রবার দিনগত রাত ১টারদিকে মেরিন ড্রাইভ এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, নিহত দুদু মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন মাদক ব্যবসায়ী। এছাড়া তার বিরুদ্ধে মাদক, অস্ত্র সহ অর্ধ ডজনের বেশী মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ । স্বরাষ্ট্রমন্ত্রণালয়, ডিআইজি, এসবি ঢাকা, এসপি ও পুলিশ হেড কোয়ার্টারের তালিকাভূক্ত মাদক কারবারী ছিলেন দুদু মিয়া ।

বন্দুকযুদ্ধে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হচ্ছেন এএসআই সঞ্জিব দত্ত, এএসআই নেজাম উদ্দিন ও কনস্টেবল ইব্রাহিম। নিহত ব্যক্তি ১ছেলে ও ৫মেয়ের জনক। সে দীর্ঘদিন এলাকা থেকে পালিয়ে ছিল। ঘটনাস্থল থেকে ৫টি দেশিয় অস্ত্র, ১৩টি গুলি ও ৪ হাজার উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...