প্রকাশিত: ০৬/০৫/২০১৯ ৯:২৬ এএম

হেলাল উদ্দীন, টেকনাফ::
টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় দুইটি দেশীয় তৈরি অস্ত্র, ৭ রাউন্ড গুলি, ২ হাজার ২০০ ইয়াবা ও ইয়াবা বিক্রির ৬ লাখ ৫৬ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়। নিহতরা হলেন, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাচা মিয়ার পুত্র মো. আলম (৩৪) ও জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিক (২০)। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সোমবার (৬ মে) ভোররাতে উপজেলার লেদা রোহিঙ্গা শিবিরে ইয়াবা লেনদেনের গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযানে গেলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। বেশকিছুক্ষণ গুলিবিনিময়ের পর এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র-ইয়াবাসহ তাদের মরদেহ পাওয়া যায়। নিহত দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer