প্রকাশিত: ০৪/০৫/২০১৯ ৭:৩৯ এএম , আপডেট: ০৪/০৫/২০১৯ ৭:৪২ এএম

বিশেষ প্রতিবেদক :
ইয়াবা কিং হাজী সাইফুল করিমের দুই সহোদর রাশেদুল করিম ও মাহাবুবুল করিম বিপুল পরিমান ইয়াবা, অস্ত্র সহ আটক করেছে টেকনাফ থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে তাদেরকে আটক করা হয়।

টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর নিয়ে শিলবনীয়া পাড়া মোহাম্মদ হানিফের বাড়িতে অভিযান চালায়। ওই সময় ইয়াবা ডন সাইফুল করিমের ভাই মাহমুদুল করিম ও রাশেদুল করিমকে আটক করা হয়।
ওই সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

ইয়াবা ডন সাইফুল করিম মাদক বিরোধী সাড়াশি অভিযান শুরু হলে আত্নগোপনে চলে যান।
এদিকে দীর্ঘদিন পর হলে ইয়াবা ডন সাইফুল করিমের দুই সহোদরকে আটক করায় টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসি।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিকতার আড়ালে সাইফুলের ইয়াবা ব্যবসায় সহযোগীতা করতো দুই ভাই।
এদের মধ্যে রাশেদুল করিম টেকনাফ বার্তা ২৪ ডটকম একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও টেকনাফ সাংবাদিক ইউনিটির যুগ্ন সম্পাদক ছিল রাশেদ। পাশাপাশি এনজিও সংস্থার চাকুরে ছিল। অপরদিকে মাহবুব ওয়ান নিউজ বিডি নামে অপর একটি পোর্টালের সম্পাদক ও প্রকাশক। সুত্র: টেকনাফ টুডে

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer