প্রকাশিত: ২১/০১/২০১৯ ৫:২৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার সীমান্তবর্তী এলাকা ঘুমধুমে পাওনা টাকা চাইতে গিয়ে ইয়াবা কারবারির ছুরিকাঘাতে তুমব্রু ভাজাঁবনিয়া গ্রামের জমির হোছনের ছেলে ফরিদ আলম (৩০) ঘটনাস্থলে নিহত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে তুমব্রু উত্তর পাড়া জাগির হোছনের দোকানের সামনে প্রকাশ্য দিবালোকে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। ঘুমধুম পুলিশ উখিয়া হাসপাতাল থেকে ঘাতক তুমব্রু উত্তরপাড়া গ্রামের জাফর আলমের ছেলে আবুল কালাম (৩২) কে আটক করেছে। ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী জানান, পারিবারিক বিরোধের জের ধরে পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল কালাম তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ফরিদ আলম ঘটনাস্থলে মারা যায়। তিনি জানান, এব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...