ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৪/২০২৪ ৬:৫৯ পিএম

পটিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মোঃ ওসমানের পুত্র মোঃ হৃদয় (২২) ও একই এলাকার ফোরকান বাদশার পুত্র মোঃ ইমরান (২০)।

বিষয়টি নিশ্চিত করেন পটিয়া হাইওয়ে থানার এসআই আবদুর রশীদ জানান, যাত্রীবাহী লোকাল বাসটি জব্দ করা হয়েছে এবং নিহত দুইজনের লাশ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

আজ শুক্রবার বিকেল ৩.৪৫ মিনিটের সময় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া উপজেলার মনসার টেক মেম্বারের দোকানের সামনে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জানা যায়, মোটরসাইকেল আরোহী দুইজন শান্তির হাট এলাকা থেকে বোয়ালখালীর দিকে যাচ্ছি। এসময় পটিয়া থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...