প্রকাশিত: ১৬/০৭/২০১৬ ১১:৩৭ এএম

Picture1নিউজ ডেস্ক::

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সংলগ্ন ফকির গ্রুপের নির্মিত ভবনের সামনের বীচ থেকে অজ্ঞাতনামা যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে আনুমানিক ১৬ বছর বয়সী যুবতীর লাশটি ভেসে আসে।
মেয়েটির পরনে টিয়া রঙের প্যান্ট ও গায়ে খয়েরী রঙের প্রিন্টেড কাপড়ের বোরকা ছিল।
লাইফগার্ড কর্মী সালাহউদ্দিন জানান, সকালে আমরা সুগন্ধা পয়েন্টে ডিউটিরত অবস্থায় লাশ দেখে পথচারীরা আমাদের বলে। এরপর পুলিশকে খবর দিই।
সকাল দশটার দিকে লাশটি উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।
ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) হোসাইন মু. রাইহান কাজেমী জানান, সকালের জোয়ারের পানিতে লাশটি ভেসে আসতে পারে। কি কারণে বা কিভাবে মেয়েটির মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছেনা।
উদ্ধার হওয়া লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।সিবিএন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer