উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২/১০/২০২৪ ৯:৪৯ এএম

নৌপরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনালের অব. এম সাখাওয়াত হোসেন বলেন, আরাকান অঞ্চলে এখনো যুদ্ধ চলমান। একারণে সম্ভব হচ্ছেনা। আগামী এক বছরের মধ্য এর একটা সমাধান হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। যতদিন পর্য়ন্ত বিকল্প পথে সেন্টমার্টিনে জাহাজ চলাচল করতে হবে বলেও জানান তিনি।

সোমবার বিকেলে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘প্রস্তাবিত মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হবে। বন্দরের অভ্যান্তরীন নিরাপত্তা য়েমন দরকার তেমনি বাহিরেও নিরাপত্তা দরকার বলে প্রীয়মান হচ্ছে। কারণ বিশাল সাগরে এই বন্দরের সক্ষমতা অনেক বেশী। সাগরে অনেকের যাতায়াত তাই বন্দরের গেগরে বাইরে নিরাপত্তার কতা ভাবা হচ্ছে।

তিনি আরও বলেন, বন্দরের ১ম ফেইসের কাজ শেষ হয়েছে। ২য় ফেইসের কাজ চলমান। ২০২৯ সাল নাগাদ বন্দর চালু করা যেতে পারে। জাইকা খুবই আন্তরিক। তারা যতাযতভাবে কাজ করে যাচ্ছে।

দেশে ৭ টি লাইট হাউজ নির্মান কাজ চলছে। এগুলোও প্রায় শেষ পর্যায়ে। এর ফলে সমুদ্রগামী জাহাজ চলাচলে সুফল পাওয়া যাবে।

তিনি আজ বিকেলে মাতারবাড়ি বন্দর পরিদর্শন শেষে কক্সবাজার ফিরে ‘হোটেল স্বপ্নিল সিন্দু প্লিট ক্লাবে’ সাংবাদিকদের সাথে একথা বলেন।

নৌপরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অব. ব্রীগেডিয়া এম সাখাওয়াত হোসেন দুই দিনের সফরে কক্সবাজার আসেন। ব্রিফিং শেষে তিনি কক্সবাজার ত্যাগ করেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...